হঠাৎ উত্তাল ঢাবি, ভিসিকে দেওয়া হলো ১৫ মিনিট সময়

আরটিভি নিউজ

শনিবার, ১৫ নভেম্বর ২০২৫ , ০৮:০৬ পিএম


হঠাৎ উত্তাল ঢাবি, ভিসিকে দেওয়া হলো ১৫ মিনিট সময়
সংগৃহীত ছবি

দীর্ঘদিন ধরে পুরুষ শিক্ষার্থীদের বিভিন্নভাবে যৌন হয়রানি করার অভিযোগে গ্রেপ্তার শিক্ষকের শাস্তির দাবিতে উত্তাল হয়ে উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। 

বিজ্ঞাপন

শনিবার (১৫ নভেম্বর) সন্ধ্যার পর থেকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ের সামনে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা।

এ সময় তারা অভিযুক্ত শিক্ষকের বিষয়ে পদক্ষেপ নিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রশাসনকে ১৫ মিনিটের আলটিমেটাম দিয়েছেন।

বিজ্ঞাপন
আরও পড়ুন

জানা গেছে, পুরুষ শিক্ষার্থীদের যৌন হয়রানি করার অভিযোগে বৃহস্পতিবার রাতে রাজধানীর শেওড়াপাড়ার বাসা থেকে গ্রেপ্তার করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রসায়ন বিভাগের অধ্যাপক ড. এরশাদ হালিমকে। এ ঘটনায় ওই শিক্ষকের শাস্তির দাবিতে শনিবার সন্ধ্যা থেকে বিক্ষোভ করছেন একদল শিক্ষার্থী। পরে ঢাবি উপাচার্যের কার্যালয় ঘেরাও করে সমাবেশ করেন তারা।

শিক্ষার্থীরা জানান, অভিযুক্ত শিক্ষককে স্থায়ীভাবে বরখাস্ত করতে হবে। ১৫ মিনিটের মধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে তাদের সামনে এসে অভিযোগ শুনতে হবে এবং প্রশাসন কী পদক্ষেপ নিয়েছে, তা জানাতে হবে।

বিজ্ঞাপন

আরটিভি/আরএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission